Green Haven

Discover Tanguar Haor with Green Haven Boat

Experience the breathtaking beauty of Tanguar Haor. Cruise with comfort, capture the stunning wetlands, and create memories on the Green Haven Boat.

Green Haven – Exclusive AC House Boat

Glide across the crystal waters of Tanguar Haor. Green Haven Boat brings you close to serene sunsets, vibrant birdlife, and unforgettable adventures.

Welcome to

Green Haven – Exclusive AC House Boat in Tanguar Haor

টাঙ্গুয়ার হাওর বাংলাদেশের এক অসাধারণ সুন্দর জায়গা, সুনামগঞ্জ জেলায় অবস্থিত। বিশাল এই জলাভূমি শুধু প্রকৃতির নয়, হাজারো পাখি আর মাছের এক জলজ রাজ্য। এখানে ভ্রমণ করতে গেলে সবচেয়ে ভালো অভিজ্ঞতা পাওয়া যায় বিলাসবহুল হাউসবোটে থেকে।

Green Haven – Exclusive AC House Boat হলো টাঙ্গুয়ার হাওরের অন্যতম বিলাসবহুল হাউসবোট। এখানে রয়েছে আরামদায়ক নকডোর কেবিন, এবং আধুনিক মানের সব সুযোগ-সুবিধা। Green Haven – Exclusive AC House Boat এর সাথে পরিবেশন করা হয় দেশিও সুস্বাদু খাবার। Green Haven – Exclusive AC House Boat এ ভ্রমণ মানেই প্রকৃতির মাঝে থেকে আরাম, আনন্দ আর সুন্দর কিছু স্মৃতি নিয়ে ফেরা।

Green Haven Boat
Green Haven Boat

Affordable Travel Packages

We believe that everyone deserves to experience their dream vacation without breaking the bank. That's why we offer a price section on our website that features a range of affordable travel

Budget-Friendly Standard Room

1 Room

4 People

Double Bed

90-degree scenic view

9,500 ৳ - Per person
Book Now

Couples Retreat Room

1 Room

2 People

Cozy Couple's Bed

90-degree panoramic view

11,500 ৳ - Per person
Book Now

Family Master Suite

1 Room

3 People

Master Bed

90-degree scenic view

10,000 ৳ - Per person
Book Now

Premium Couples Round Bed Suite

1 Room

2 People

Round Bed

180-degree front-facing view

13,500 ৳ - Per person
Book Now

Premium Family Round Bed Suite

1 Room

3 People

Round Bed

180-degree front-facing view

11,000 ৳ - Per person
Book Now

Luxurious Bath Tub Suite

1 Room

2 People

Double Bed

90-degree scenic view

11,000 ৳ - Per person
Book Now

খাবার মেনু

  • বোটে উঠেই ওয়েলকাম ড্রিংকস।
  • ১ম দিন সকালঃ ভুনা খিচুরী + চিকেন কারি + ডিম কারি + আচার + ভর্তা + চা।
  • সকালের স্ন্যাক্সঃ ফল+ চা/কফি।
  • দুপুরঃ হাওরের তাজা বড় মাছের দোপেয়াজো+হাওরের ছোট মাছ+মুরগীর রোস্ট + আলু ভর্তা + টমেটো ভর্তা + সবজি + ডাল+ সালাদ + সাদা ভাত।
  • বিকালের স্ন্যক্সঃপাস্তা + চা।
  • রাতঃ দেশি হাস + মাছ ফ্রাই + ছোট মাছের কারি + ভর্তা + সবজি + ডাল + সাদাভাত + কোল্ড ড্রিংকস।
  • ২য় দিনঃ ভোরেই থাকবে চা বিস্কুট।
  • সকালঃ আখনি + ডিম কারি + চাটনী + সালাদ।
  • সকালের স্ন্যাক্সঃ ফল+চা।
  • দুপুরঃ খাসির রেজালা + হাওরের মাছ ফ্রাই + হাওরের ছোট মাছ ভুনা + ভর্তা + সবজি + ডাল + সালাদ + সাদা ভাত + সালাদ + ফিরনি।
  • বিকালের স্ন্যাক্সঃ ফ্রেন্স ফ্রাই + পাকোরা + চা।
  • সার্বক্ষনিক মিনারেল ওয়াটার এবং চা থাকবে।

ভ্রমণ বিস্তারিত

প্রথম দিনঃ সকালে সুনামগঞ্জের সাহেববাড়ি/আনোয়ারপুর ঘাট থেকে আমাদের যাত্রা শুরু হবে। বোটে উঠেই যার যার রুমে চেক ইন করে ফ্রেশ হয়ে ওয়েলকাম ড্রিংকস পান করে একটু রেস্ট। বোট চলবে যাদুকাটা নদীর উদ্দেশ্যে। দুপুরের আগেই যাদুকাটায় পৌছে মেঘালয়ের পাদদেশে ইন্ডিয়া থেকে প্রবাহিত হওয়া যাদুকাটার হিম শীতল পানিতে গোসল করে সব ক্লান্তি দুর করে নিবো। এরপর দুপুরের খাবার খেয়ে একটু রেস্ট নিয়ে চলে যাবো সবুজের সমারোহ এশিয়া মহাদেশের সর্ববৃহৎ শিমুলবাগানে।

শিমুলবাগান ঘুড়ে আমরা চলে যাবো বারিক্কা টিলা। বারিক্কা টিলাতে দেখবো জিরো পয়েন্ট এবং পাহাড়ের চুড়া থেকে দেখবো যাদুকাটার নয়নাভিরাম দৃশ্য। এরপর বোট্র এসে নাস্তা করে যাদুকাট নদীতে পাহাড়ের পাদদেশে আমাদের বোট নোঙ্গর করবো। রাতে শুরু হবে আমাদের লাইভ বার বি কিউ। রাতের খাবার শেষে যাদুকাটায় পাহাড়ের কাছেই হবে আমাদের রাত্রিযাপন।

২য় দিনঃ খুব ভোরে রওনা দিবো টেকের ঘাটের উদ্দেশ্যে। সকাল ৭টায় পৌছাবো টেকেরঘাট। সকালের নাস্তা করে আমরা দেখবো শহীদ সিরাজ লেক বা নিলাদ্রি লেক। নিলাদ্রি লেক ঘুড়ে যার যার মত করে অটো কিংবা বাইক নিয়ে ঘুড়ে আসবো লাকমাছড়া থেকে। লাকমাছড়া ঘুড়া শেষে সবাই বোটে চলে আসবো। বোট ছেড়ে রওনা দিবো টাঙ্গুয়ার হাওরের অন্যতম সুন্দর জায়গা টাঙ্গুয়ার হাওর ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ারে যার যার মত করে ছোট নৌকা নিয়ে ঘুড়ে দেখবো জলাবন এবং গোসল করে নিবো ওয়াচ টাওয়ারের স্বচ্ছ নীল জলরাশিতে। ওয়াচ টাওয়ার থেকে রওনা দিবো সুনামগঞ্জ এর উদ্দেশ্যে। সন্ধ্যা ৭টার দিকে পৌছাবো সুনামগঞ্জ সাহেববাড়ি ঘাট। রাতে চেক আউট করে রওনা দিবো যার যার গন্তব্যে।

বি:দ্র: সময়ের কারনে ট্যুর প্ল্যান চেঞ্জ হতে পারে।

ওয়াচ টাওয়ার

টেকেরঘাট

নিলাদ্রী লেক

লাকমাছড়া

যাদুকাটা নদী

বারিক্কা টিলা

শিমুল বাগান

সুরমা নদী

বাউলাই নদ

বাংলাদেশ-ভারত বর্ডার

হাইজবোটে রয়েছে আধুনিক সব সুবিধা

  • আমাদের বোটে প্রতিটি রুমে রয়েছে এটাচড ওয়াশরুম, আরামদায়ক স্প্রিং ম্যাট্রেস এবং ৯০ডিগ্রি গ্লাস ডোর এ ফুল ভিউ হাওর। সবগুলোই ডোর লক।
  • প্রতিটি রুমের সাথেই পারসোনাল বাড়ান্দা। প্রতিটি বাড়ান্দায় বেতের তৈরী দোলনা এবং রকিং চেয়ার।
  • প্রতিটি রুমে পাবেন এলইডি মিরর, হাতে আঁকা পেইন্টিং এবং জামাকাপড় রাখার জন্য শৈল্পিক হ্যাঙ্গার।
  • একটি রুম বাথটাব সহ এবং এই রুমেও পারসোনাল বাড়ান্দা,বাড়ান্দায় দোলনা এবং রকিং চেয়ার।
  • অবসর সময়ে সবাইকে নিয়ে আড্ডা ও বিনোদনের জন্য রয়েছে লবি।
  • সুবিশাল এসি লবি। লবির সবখানে লাইট, ফ্যান এবং চার্জিং সুবিধা পাবেন।
  • ছাদে সবুজ কার্পেট বিছানো আছে,এবং বসার ব্যবস্থা। ১টি নান্দনিক লাভ দোলনা,১টি কাঠের দোলনা,গাছ দিয়ে ডিজাইন করা ভিনটেজ ডাইনিং টেবিল এবং কাঠের তৈরী আধুনিক চেয়ার,একাধিক রকিং চেয়ার,একাধিক বিচ চেয়ার।
  • সেইফটি ইকুইপমেন্ট হিসেবে সবার জন্য থাকবে লাইফ জ্যাকেট এবং ফায়ার এক্সটিংগুশার।
  • বাচ্চাদের খাবার প্রস্তুত এর ব্যবস্থা সহ গরম পানির ব্যবস্থা থাকবে।
  • সার্বক্ষনিক বিদ্যুৎ এবং জেনারেটর সুবিধা। প্রতিটি রুমেই রয়েছে সাউন্ড সিস্টেম।
  • বাচ্চাদের জন্য রয়েছে কিডস প্লে জোন যেখানে আছে সুইমিংপুল, স্লাইডার এবং ঘোড়া,হাতি।
  • ১ জন দক্ষ বোট চালক, ৩-৪ জন কর্মী এবং আপনার সুস্বাদু খাবারের জন্য ১ জন বাবুর্চি রয়েছে।
13 AC Rooms
3 Couple Rooms
6 Rriple Rooms
4 Four Person Rooms

Questions?

Get in Touch

Season starts from the month of April and lasts until end of October.

High season is from July to August.

+88 01719 591 613